অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

রাজধানীসহ সারা দেশে অবৈধ জুয়ার আসর, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ এবং অবৈধ বার (পানশালা) বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে রিটে। এতে অবিলম্বে জুয়া, সিসা লাউঞ্জ ও মদের বার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকা, বিশেষ করে গুলশান, বনানী, ধানমণ্ডি ও উত্তরায় ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, মাদক ব্যবসা, জুয়া এবং অনুমোদনহীন মদের আসর বেড়ে গেছে। যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে সিসা বা হুক্কা বার পরিচালনায় কোনো বৈধ অনুমতি নেই। বরং আইন থাকা সত্ত্বেও কার্যকর তদারকির অভাবে এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণহীনভাবে বিস্তার লাভ করছে।

বাংলাদেশ সময়: ১:৫৮:১৪   ১১২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ