হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পাতার এই রায় প্রকাশ করা হয়। রায়ে গ্রামীণ কল্যাণকে আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ স্বপ্রণোদিতভাবে আগের রায়টি প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। নতুন বেঞ্চে মামলাটি পাঠানোর পর শুনানি শেষে রুল খারিজ করে এনবিআরকে কর আদায়ের অনুমতি দেওয়া হয়। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত বকেয়া কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করেছিল, যা এখন খারিজ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৯   ১০৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ
রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী
র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে ভর্তি
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

Law News24.com News Archive

আর্কাইভ