রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি প্রদানের ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এই রিট আবেদনটি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টির মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশের সাংস্কৃতিক শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে সংবিধানের ২৩ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
রিটকারী অভিযোগ করেন, ধর্মের অপব্যাখ্যা ব্যবহার করে একশ্রেণির মানুষ দেশের সংস্কৃতি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আবেদনে রবীন্দ্রনাথের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা এবং গানসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫৪:২৭ ১০ বার পঠিত #আদালত সংবাদ #রিট #সাংস্কৃতিক অনুষ্ঠান #সাদ্দাম হোসেন অভি #সুপ্রিমকোর্ট #হাইকোর্ট