১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছর কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাগারে কাটাতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাতেও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

বাংলাদেশ সময়: ১১:০০:০৪   ১৩১ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ