স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এই দেনমোহর পাওয়ার জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না। দেনমোহর সংক্রান্ত একটি সিভিল রিভিশন মামলার নিষ্পত্তিতে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যদি দেনমোহর পরিশোধে গড়িমসি বা কালক্ষেপণ করে এবং স্ত্রীকে আদালতের দ্বারস্থ হতে বাধ্য করে, তবে বিচারিক আদালত স্বামীকে মূল দেনমোহরের পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবে। হাইকোর্ট আরও স্পষ্ট করেন, দেওয়ানি চুক্তি বা আইনের ব্যত্যয় ঘটিয়ে দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস করা কিংবা মওকুফ করার আইনি এখতিয়ার কোনো আদালতের নেই। রায়ে পবিত্র কোরআনের প্রাসঙ্গিক আয়াতের রেফারেন্স টেনে আদালত উল্লেখ করেন, ইসলামে দেনমোহর বকেয়া রাখার সুযোগ নেই; বরং তা স্ত্রীর তাৎক্ষণিক ও অবিচ্ছেদ্য প্রাপ্য অধিকার। মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান এই রায়কে নারীর অধিকার সুরক্ষায় এক অনন্য মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৭   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির ঘোষণা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক

Law News24.com News Archive

আর্কাইভ