যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » যুবশক্তি ব্লাড ডোনেশনের ৪র্থ বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত
শনিবার, ১ নভেম্বর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার মানবিক সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন’ এর ৪র্থ বর্ষপূর্তি  উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা প্রদান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিনব্যাপি কিশোরগঞ্জ সদর উপজেলা হলরুমে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন স্বেচ্ছাসেবীকে ক্রেস্ট, ৩৭জন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোরআন শরীফ এবং ২০ জনকে বই প্রদান করে যুবশক্তি ব্লাড ফাউন্ডেশন।

যুবশক্তি ব্লাড ডোনেশনের এডমিন আতিকুল ইসলাম পিতুলের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবশক্তি ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা ডা. মো. গালিবুল ইসলাম গালিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‎ডা. জুনিয়র তাহের  রেনেসাঁ, উপদেষ্টা জুনায়েদ ভুইয়া, উপদেষ্টা শামীমা বেগম রীমা, লেখক মহিবুল রহমান সোহেল, লেখক তন্ময় আলমগীর, কনটেন্ট ক্রিয়েটর লিয়ন মিয়া, সুমন মিয়া, শাহরিয়ার কাব্য, খন্দকার সুফি আব্দুলাহ প্রমূখ।

এতে আরও উপস্থিত ছিলেন যুবশক্তি ব্লাড ডোনেশনের সকল সদস্য ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন  উপজেলার ‎দুই শতাধিক সেচ্ছাসেবী।

সংগঠনের এডমিন আতিকুল ইসলাম পিতুল বিগত ৩ বছরের কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি জানান, চলছি বছরে ১২টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ৪-৭ টা ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপণ কর্মসূচি,  ইফতার বিতরণ, বিনামূল্যে রক্তদান, অসহায়দের সাহায্য ইত্যাদি কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৮   ২৬৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ