মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি

প্রথম পাতা » সারাদেশ » মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জের  সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর)  দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ও-ই সাংবাদিক।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর)  বিকেলে ভুক্তভোগী সাংবাদিককে মোবাইল ফোনে প্রান- নাশের হুমকি দেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম মাসিক -কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক নওরোজ এ-র কিশোরগঞ্জ প্রতিনিধি।

অন্যদিকে অভিযুক্ত জুয়েল ওরফে রুবেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। হুমকি দেয়ার সময় তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন।

অভিযোগ সুএে জানাযায়, গত ২৭ আগষ্ট নিকলী থানার পুলিশ কনষ্টেবল বিল্লালের বিরুদ্ধ একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুনী। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেয়ায় ক্ষিপ্ত হয়ে বিল্লালের জুয়েল ওরফে রুবেল পুলিশ পরিচয় দিয়ে মুঠোফোনে প্রাণ- নাশের হুমকিসহ বিভিন্ন থানায় মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করবে।


এদিকে গত সোমবার (২০ অক্টোবর)  নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১, কিশোরগঞ্জ আদালতে ধর্ষনের অভিযোগে  মামলা দায়ের করেন। মামলা নং-১৫৯/২০২৫।  মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক   জুডিশিয়াল তদন্ত দেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এড. সফিউজ্জামান সফি।

কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি জানতে হুমকি দাতাকে ফোন করলে নাম না বলে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:০০   ১৭৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ