ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় ইসি আনোয়ারুল নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

প্রথম পাতা » জাতীয় » ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় ইসি আনোয়ারুল নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে জামিনে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম এই কঠোর অবস্থানের কথা বলেন।

ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।’

এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ইউএনওদের কাজ করার নির্দেশ দেন।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য আগামী ১৬ নভেম্বর একটি বিশেষ অ্যাপ উন্মুক্ত করা হবে। এদিকে, কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারি বিশ্বের কাছে, নিন্দিত জাতি হিসেবে পরিনত হবো। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই।’

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫১   ১৩৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ