গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরের পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবিন হোসেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার, ছাত্রলীগের সক্রিয় কর্মী ইসতিয়াক মিলন, ঢাকা মহানগরীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু।

ডিবি জানায়, বুধবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রবিন হোসেনকে গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর ) রাত আনুমানিক ১০টা ৪৫ এর দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মো. ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে।

ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১১টার দিকে গুলশান এলাকা থেকে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক পৌণে ১২ টার দিকে ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ-২ এলাকা থেকে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:০৬   ২১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ