ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ  (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  (২১অক্টোবর) রাত  ১১টা ৩০ মিনিটে পৌরসভা ১২নং ওয়ার্ডের  হেলিপ্যাড ভাঙা ব্রিজ সংলগ্ন মুন্সিবাড়িতে এঘটনা ঘটে।সোহাগ  ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের বেলা অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সকালে প্রতিবেশী মরিয়ম বেগম তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিদ্যুৎতের সংযোগ বন্ধ করে তার মরদেহ উদ্ধার করা হয় এবং বিষয়টি লালমোহন থানায় জানানো হয়।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম  পরিদর্শন করেছেন।  এবং আইনি প্রক্রিয়া শেষে যুবক  মো. সোহাগ এর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০২:২৩   ৩৭৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
সাজেকে পর্যটক প্রবেশ ও অবস্থানে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা
শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে বিলীন হওয়ার পথে আলম খানকান্দি গ্রাম
লোনাপানির চিংড়ি শিকার ছেড়ে রঙিন মোমবাতি তৈরিতে স্বাবলম্বী ঊর্মিলা
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম
কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি
প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা

Law News24.com News Archive

আর্কাইভ