তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা- এ প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি এই প্রশ্ন রাখেন।

এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

শুনানিতে শরীফ ভূঁইয়া বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন। কিন্তু এরমধ্যে আটজনই তা রাখার পক্ষে মত দেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ ৪ জন তা বাতিল করতে বলেন।

পরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারে। প্রধান বিচারপতি বলেছেন— তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না। এটাই এখন সবচেয়ে বড় মামলা।

এর আগে ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের প্রথম দিনের শুনানি হয়। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিল করেন ড. বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৬   ১৩৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


এশিয়াটিকের বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল
সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট
গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধনের বিধান বাস্তবায়নে হাইকোর্টের রুল
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটের শুনানি হচ্ছে না
সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালু
দীর্ঘ অবকাশ শেষে খুললো সুপ্রিম কোর্ট
কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের
দুর্নীতি-অসদাচরণের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

Law News24.com News Archive

আর্কাইভ