জাপানি দুই শিশুর হেফাজত নিয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায়

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাপানি দুই শিশুর হেফাজত নিয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



জাপান থেকে পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে বাংলাদেশে আসা দুই শিশুর হেফাজত নিয়ে আইনি লড়াই এখনো চলমান। দুই বোনের মধ্যে বর্তমানে বড়টি জাপানে মায়ের সঙ্গে এবং মেজটি বাংলাদেশে বাবার সঙ্গে অবস্থান করছে। শিশুদের মা এরিকো নাকানো এবং বাবা ইমরান শরীফের করা পৃথক আপিল এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জাপানি নাগরিক এরিকো নাকানো ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ইমরান শরীফ ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জানুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদনের পর ইমরান দুই সন্তানকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন। এরপর থেকে দুই শিশুর হেফাজত নিয়ে উভয় পক্ষই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

হাইকোর্টের ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারির রায়ে মেজ মেয়েকে বাবার হেফাজতে এবং বড় মেয়েকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। উভয় পক্ষই এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা ২০২৪ সালের ১ আগস্ট মঞ্জুর হয়। বর্তমানে নিয়মিত আপিলগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩২:১১   ৫ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৮ দিনের ছুটি
জাপানি দুই শিশুর হেফাজত নিয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায়
অভিযোগপত্র জমা রংপুরে চারজনকে হত্যার ঘটনায় অভিযোগপত্র জমা, পুলিশের দাবি নাকচ বাদীর
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা
মধ্যরাতে বোনের ফোন ডেঙ্গুতে আক্রান্ত মায়ের মৃত্যু, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
শেরপুর শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট অযত্নে নষ্ট হচ্ছে
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ