জাপান থেকে পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে বাংলাদেশে আসা দুই শিশুর হেফাজত নিয়ে আইনি লড়াই এখনো চলমান। দুই বোনের মধ্যে বর্তমানে বড়টি জাপানে মায়ের সঙ্গে এবং মেজটি বাংলাদেশে বাবার সঙ্গে অবস্থান করছে। শিশুদের মা এরিকো নাকানো এবং বাবা ইমরান শরীফের করা পৃথক আপিল এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
জাপানি নাগরিক এরিকো নাকানো ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ইমরান শরীফ ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জানুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদনের পর ইমরান দুই সন্তানকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন। এরপর থেকে দুই শিশুর হেফাজত নিয়ে উভয় পক্ষই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
হাইকোর্টের ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারির রায়ে মেজ মেয়েকে বাবার হেফাজতে এবং বড় মেয়েকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। উভয় পক্ষই এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা ২০২৪ সালের ১ আগস্ট মঞ্জুর হয়। বর্তমানে নিয়মিত আপিলগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩২:১১ ৮ বার পঠিত #আইনি লড়াই #জাপানি শিশু #মামলা #সুপ্রিমকোর্ট #হেফাজত