গাজায় ১০৪ জনকে হত্যার পর ইসরাইল বলছে চুক্তি বহাল থাকবে

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ১০৪ জনকে হত্যার পর ইসরাইল বলছে চুক্তি বহাল থাকবে
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



গাজায় ১০৪ জনকে হত্যার পর ইসরাইল বলছে চুক্তি বহাল থাকবে

রাতভর গাজায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০৪ জনকে হত্যার পর ইসরাইল বলছে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখবে তারা। এর ফলে ইসরাইল চুক্তি লঙ্ঘন করছে বলে হামাসের অভিযোগ। পক্ষান্তরে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে তীব্র হামলার নির্দেশ দেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে। তবে কোনো লঙ্ঘন ঘটলে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। এই উত্তেজনা শুরু হয় মঙ্গলবার রাতে। ওই সময় রাফাহ এলাকায় ইসরাইলি সেনাদের ওপর হামলা হয়। ইসরাইলের দাবি, এই হামলা হামাস করেছে। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

হামলায় ইয়োনা এফ্রায়িম ফেল্ডবাউম নামে এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়। সে পশ্চিম তীরের নেরিয়া বসতির বাসিন্দা। হামলাটি ঘটে রাফাহ অঞ্চলের তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর মধ্যে। জবাবে ইসরাইলি বাহিনী জানায়, তারা গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। সেখানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। আইডিএফের ভাষায়, এই অভিযানে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা আইএসএ গাজায় সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর ৩০ জন কমান্ডারকে টার্গেট করে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৭   ২৩০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ