যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে গেলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটি না ছাড়লে তাদের বিতাড়িত করা হবে। শুক্রবার (১৬ অক্টোবর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন। সিবিএস নিউজের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া দাবি করেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এতে এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি হবে। তবে তিনি ঠিক কোন মার্কিন সেনা বা কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, তা স্পষ্ট করেননি। চলমান যুদ্ধে মোতায়েন করা মার্কিন সেনা, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত সব মার্কিন সামরিক সদস্য, নাকি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো পরস্পরবিরোধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে তেহরান বলছে, ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না। এদিকে, গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখলেও সেগুলো নির্বিচার হামলার ঝুঁকিতে রয়েছে। শনাক্ত হওয়া এড়াতে ইতিমধ্যে অনেক জাহাজ তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০০   ৮ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা

Law News24.com News Archive

আর্কাইভ