সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে। দুদকের তরফে পরিচালক আবুল হাসনাত এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দুদক এ অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে কিবরিয়া মজুমদারের পাঁচটি হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে।

তাছাড়া এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্য মিলেছে। কিবরিয়া মজুমদার বর্তমানে কারাগারে থাকলেও পরিবারের অন্য কেউ টাকা তুলে ফেলতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

২০২৩ সালের ডিসেম্বরে কুমিল্লা-১১ আসনে মুজিবুল হকের নির্বাচনি জনসভায় ভোট চাওয়ার অভিযোগে কিবরিয়া মজুমদারকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৭   ১৪৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ