ভোলার লালমোহনে স্ত্রীর পরকীয়া, ফেরাতে না পেরে স্বামীর আত্মহত্যা

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে স্ত্রীর পরকীয়া, ফেরাতে না পেরে স্বামীর আত্মহত্যা
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে স্বামী।  বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত মোহাম্মদ আলী রাজ (২৪) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মো. রফিজল হকের ছেলে।

মৃত মোহাম্মদ আলী রাজের পরিবার জানান, বিয়ের পর থেকে রাজ এবং তার স্ত্রী ঢাকায় থাকতেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তাকে একাধিকবার শাসন করেও স্বামী রাজ পরকীয়া প্রেম থেকে তাকে ফেরাতে ব্যর্থ হন। এ কারনে রাজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। গতকাল রাজের পরিবার রাজকে ঢাকা থেকে লালমোহন নিয়ে আসেন। এরপর আজ ভোরে কীটনাশক পান করেন রাজ। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রাজের মৃত্যু হয়।

লালমোহন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, রাজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে তার বোন ব্যতীত আর কেউ নেই। তার পরিবারের অন্যান্য লোকজনকে থানায় আসতে বলা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাহবুব উল আলম জানান, প্রাথমিকভাবে রাজের পরিবার পুলিশকে জানিয়েছে, রাজের স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত ছিল। স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে রাজ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে তার স্বজনদের দাবি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৩   ২৫০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ