ভোলার লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে ইয়াবাসহ যুবক আটক
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ৫৬ পিস ইয়াবাসহ মো. রনি নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হেজন আলীর ছেলে।

লালমোহন থানার এসআই মো. ইউসুফ জানান, রনি ইয়াবা নিয়ে এক ক্রেতার কাছে বিক্রি করতে যাচ্ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গজারিয়ার বাংলালিক টাওয়ার এলাকা থেকে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আটক রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে লালমোহন থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৭   ২১২ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ