রাজধানীর শ্যামলী ছিনতাইকারীরা খুলে নিয়ে গেলো জামা-জুতা

প্রথম পাতা » অপরাধ » রাজধানীর শ্যামলী ছিনতাইকারীরা খুলে নিয়ে গেলো জামা-জুতা
শনিবার, ১২ জুলাই ২০২৫



ছিনতাইকারীরা খুলে নিয়ে গেলো জামা-জুতা

রাজধানীর শ্যামলীতে শুক্রবার ভোরে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির আঘাতের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। চাপাতি দিয়ে যুবককে বারবার মারতে যায় তারা। এমনকি তার পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী পায়ে দেয়। ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি দেখার পর শনিবার শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলটি শনাক্ত এবং  ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেননি।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, যুবকের বাসা শ্যামলী দুই নম্বর সড়কে। বাসা নম্বার ১৫২। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে। তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় আসলে মামলা নেওয়া হবে। এরই মধ্যে আশপাশের সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।

ভিডিতে দেখা যায়, এক যুবক ছাতা মাথায় দিয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেল আসে, তাতে চালক ছাড়াও দুজন বসা ছিলো। মোটরসাইকেলটি যুবকের পাশে গতি কমিয়ে দেয়, এ সময় মাথায় হেলমেট পরা এক তরুণ নেমে যুবকের পথ আগলে ধরে। হাতে থাকা চাপাতি দিয়ে যুবককে আঘাত করতে উদ্যত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা আরেকজন চাপাতি নিয়ে এসে তরুণের সঙ্গে যোগ দেয়। তার হাতেও চাপাতি। সে প্রথমে যুবকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার কাঁধে ঝুলানো ব্যাগটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে তাদের মোটরসাইকেলটি ঘুরিয়ে এনে সেখানে দাঁড়ায় চালক।

ভিডিতে আরও দেখা যায়, চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে যুবকের টি-শার্ট খুলতে বলে তারা। সেটি খোলার পর প্যান্টের পকেটসহ তার শরীর তল্লাশি করা হয়। তার পায়ের স্যান্ডেল দুটিও নিয়ে নেয় ছিনতাইকারীরা। ৪০ সেকেন্ডে মধ্যে ছিনতাই করে তারা যেদিক দিয়ে এসেছিলে সেদিকে মোটরসাইকেল নিয়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৫   ১৯৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ