নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২৫ এ অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল সভাপতি ও অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা দুজনই বিএনপি সমর্থিত আইনজীবী।

গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শফিউল হক তালুকদার কিরণ ও দেওয়ান তাইমুর মোস্তফা। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন তমাল। সহসম্পাদক পদে নির্বাচিত হন মনসুর হোসেন চৌধুরী।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কমিটির আরও ৯ জন। তারা হলেন- লাইব্রেরি সম্পাদক পদে আরিফ মোহাম্মদ সিজার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাইয়ুম খান উত্থান, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে মিজানুর রহমান হান্নান, অডিটর পদে আব্দুর রফিক বাবুল এবং সদস্য পদে কলপ মিয়া, রুহল আমীন, আজহারুল ইসলাম রুবেল, একেএম গোলাম রব্বানী ও মাহমুদুল হাসান জনি।

বাংলাদেশ সময়: ১৪:৪২:১৪   ৭৪৮ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ