সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ চারজনের জামিন নাকচ করে দিয়েছেন আদালত।

রোববার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন- আমির হোসেন সুমন, আল আমিন ও শফিকুল ইসলাম দেলোয়ার।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানসহ চারজনের পক্ষে তাদের আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।”

গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১‘এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন।

সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ বলছে, আবু আলম শহীদ খানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন। তাকে গত ৭ সেপ্টেম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

আবু আলম শহীদ খান ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:০০   ২৪৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ