রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রথম পাতা » অপরাধ » রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গির্জার গেট লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং আরেকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হলেও তা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, শনিবারের অনুষ্ঠানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথির অংশ নেওয়ার কথা। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৪   ২২৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ