প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এবং জালিয়াতি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আজ রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়।

তিনি জানান, মামলায় বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অপরদিকে রাজউকের প্লট জালিয়াতির মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউক সদস্য আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুইয়া ও রাজউকের সাবেক সদস্য আব্দুল হাই।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে মিথ্যা হলফনামা দাখিল করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দ গ্রহীতার নামে বরাদ্দকৃত ১৮৮২০২ নং কোডের ১৬ নং সেক্টরের ১১৬ নং রাস্তার ৩৬ নং প্লট বরাদ্দ দিয়ে পরবর্তীতে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে ওই প্লট হস্তান্তর করার অনুমতি দিয়ে প্লটটি আত্মসাৎ করেছেন। দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৬   ২৭৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ