সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

সমকামিতা নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। কেউ সমকামিতার অভিযোগে অভিযুক্ত হলে তাকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হবে। সোমবার দেশটির অন্তবর্তীকালীন সরকারের ৭১ সদস্যের সর্বসম্মতিতে খসড়া আইনটি পাস হয়েছে। বিচারমন্ত্রী এডাসো রদ্রিগো বায়ালা বলেছেন, অভিযুক্তদের একই সঙ্গে জরিমানা এবং কারাদণ্ড দেয়া হবে। আরও বলেছেন, যদি কেউ সমকামী হন তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। সমকামী বিদেশীদেরকেও এই আইনের অধীনে প্রত্যাবর্তন করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, নতুন আইনটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে।

কর্মকর্তাদের মতে, নতুন এই আইন বুরকিনা ফাসোর পরিবার ও নাগরিকত্ব আইনের বৃহত্তর সংস্কারের অংশ। তবে অধিকার বিষয়ক কর্মীরা এর বিরোধিতা করবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সালে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের মধ্যে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে। আফ্রিকার দেশ হিসেবে সর্বশেষ সমকামীতা নিষিদ্ধ করেছে বুরকিনা ফাসো। ২০২৪ সালের নভেম্বরে প্রতিবেশী দেশ মালিও সমকামীতাকে অপরাধ হিসেবে গণ্য করে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। সাম্প্রতিক বছরগুলোতে সমকামিতা বিরোধী আইন কঠোর করেছে ঘানা ও উগান্ডা।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৪   ৩৮২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ