বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



 জাকিয়া রুবি,  বরিশাল কোর্ট প্রতিনিধি :

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীরা  সমিতির মূল ভবনে সাধারণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু। সেখানে ঘোষনা করা হয় আজ বুধবার থেকে সভাপতির দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দীন আলম খান পান্না। গতকালের সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি ও আইনজীবী ফোরামের সভাপতি নাজিম উদ্দীন আলম খান পান্না, মোখলেছুর রহমান বাচ্চু,আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন, সাবেক সভাপতি মজিবর রহমান, আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মাসউদ,সিনিয়র আইনজীবী এসএম আব্দুল্লাহ, কাজি বশির উদ্দীন, সৈয়দ মাসুম রেজা, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, অসীম কুমার বাড়ৈ, মাহমুদ হোসাইন আল মামুন। সাধারণ সভা শেষে আইনজীবীরা সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার  বের আনেন। পরে নাজিম উদ্দীন আলম পান্না কে ২০২৬-২৭ সালের নির্বাচন কমিটির আহবায়ক করা হয়। আজ বুধবার থেকে নাজিম উদ্দীন আলম পান্না  সভাপতির দায়িত্ব পালন করবেন বলে  জানান মহসিন মন্টু। অপরদিকে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, সব ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আজ বুধবার সকালে নাজিম উদ্দীন আলম পান্না কে সভাপতির চেয়ারে বসানো হবে বলে জানান আইনজীবী মহসিন মন্টু।

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৪   ১৭৫ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ