গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুটি কারখানার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহিন জানান, তাঁর গুদামে থাকা এক হাজার টন সুতা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক কাজী নাজমুজ্জামান জানান, ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরই আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০:২৪:১৪   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ইউরোপে কর্মসংস্থানের সুযোগ: বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ
ছেলের জীবন বাঁচাতে কিডনি দাতা মা, পরীক্ষার অভাবে থমকে চিকিৎসা
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৯৮
গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ