অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

প্রথম পাতা » প্রধান সংবাদ » অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর থেকে আজ ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুইজন বিচারপতির সমন্বয়ে ৩৮টি (দ্বৈত) বেঞ্চ ও একজন বিচারপতির ১৯টি (একক) বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর আগামীকাল প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ উপলক্ষে কাল ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে কাল বেলা আড়াইটায় হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৫   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ইউরোপে কর্মসংস্থানের সুযোগ: বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ
ছেলের জীবন বাঁচাতে কিডনি দাতা মা, পরীক্ষার অভাবে থমকে চিকিৎসা
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৯৮
গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ