
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬ - ২৭ মেয়াদের নির্বাচন অবাধ , সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার আশ্বাস দিয়েছেন বারের প্রধান নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন।
মঙ্গলবার ( ২১ এপ্রিল ) কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন , গত বছরের ৫ আগস্টের পরে সব জায়গায় নির্বাচনে হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই নির্বাচন আইনজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর আগে দুটি দলের মধ্যে নির্বাচন হতো। একটি আওয়ামীলীগ এবং আরেকটি বিএনপি। কিন্তু এবার আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এবারের বিএনপি এবং জামায়াত ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন অনেকে। তিনি বলেন , এবারের নির্বাচন স্বচ্ছ হবে। ভোটাররা কোন প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং গণনা স্বচ্ছতার সাথেই হবে।
নির্বাচন কমিশনে জামায়াতের পক্ষে কম সদস্য রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , ঢাকা বারের সংবিধানে ১০ সদস্যের নির্বাচন কমিশনের কমিটি গঠনের কথা বলা আছে। তবে এখানে কোন দল থেকে কত জন থাকবে তা বলা নেই। জামায়াতের পক্ষথেকে ৩ জন এখানে রয়েছে। এছাড়া স্বতন্ত্র অনেক প্রার্থী রয়েছে তাদেরও নির্বার্চন কমিশনে সদস্য দিতে হবে। তাই এখানে সেইভাবে নির্বাচন কমিশনে সদস্য রাখা হয়েছে। এছাড়া তিনি বলেন , কোন আওয়ামীলীগের সদস্য যদি ভোট দিতে আসেন বা মব সৃষ্টি হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টা দেখবেন। নিরাপত্তা বিষয়ে যথেষ্ঠ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন , নির্বাচন কমিশনের কোন গোয়েন্দা বাহিনী কিংবা প্রতিরক্ষা বাহিনী নাই। আপনারা সাংবাদিকরা আমাদেরকে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি বলেন , ঢাকা আইনজীবী সমিতিতে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৭ হাজার আর ভোটার ২১ হাজারের মত।
এদিন মতবিনিময়ের শুরুতে সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান। এসময় নির্বাচন কমিশনের সদস্য খন্দকার মোঃ ফেরদাউস , মোঃ হাফিজুর রহমান হাফিজ , রায়হান মোর্শেদ , মোঃ আবুল কালাম আজাদ , মোঃ ওয়ালিউল ইসলাম ( তুষার ), মোঃ আফানুর রহমান ( রুবেল ), মোঃ আঃমালেক , মোঃ জাহেদুল আলম উপস্থিত ছিল।
এছাড়া কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ ও ৩০ এপ্রিল দুই দিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হইবে। এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন ও কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩ টি পদের অনুকূলে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিভিন্ন পদে নমিনেশন বৈধ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম খান এর নেতৃত্বে নীল প্যানেল। জামাত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল। এছাড়া সভাপতি পদে মোঃ ইউনুস আলী বিশ্বাস , সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ০:১৩:২০ ১০ বার পঠিত