রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়
বুধবার, ১ এপ্রিল ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের অনুষ্ঠিত নির্বাচনে  সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে জামায়াত-বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ। অপরদিকে জেলা  আইনজীবী সমন্বয় পরিষদ একটি সহ-সম্পাদক ও একটি সদস্য পদে বিজয়ী হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম মোস্তফা পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২) ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব কুমার রায় পেয়েছেন ৭৩ ভোট।

মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন ভবনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।  এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি পদে আব্দুল হাকিম খান (রিপন) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে মোঃ আরব আলী ১০৮ ভোট এবং মোহাম্মদ নজরুল ইসলাম (বাবু) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম. এম. শাহরিয়ার জামান (রাজীব) ১০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম ১১২, মোঃ মোশারফ হোসেন ১২১, আব্দুল্লাহ আল আমান ১৫৫, মোঃ ওলিউল্লাহ শিকদার (চঞ্চল) ১৩৪ এবং মোঃ হান্নান আহমেদ ১১২।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৮   ১৪৪ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ