সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়েছে।

পুনঃতফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ৩ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এবারের নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টিসহ মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:১৪   ১০৩ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ