দিয়াবাড়িতে অটোরিকশা চালক সাইফুল হত্যা, গ্রেপ্তার ২

প্রথম পাতা » অপরাধ » দিয়াবাড়িতে অটোরিকশা চালক সাইফুল হত্যা, গ্রেপ্তার ২
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



দিয়াবাড়িতে অটোরিকশা চালক সাইফুল হত্যা, গ্রেপ্তার ২

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অটোরিকশা চালক সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ধামরাই ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী কবির শেখ ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, অটোরিকশা চুরির উদ্দেশ্যেই সাইফুল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাকে তুরাগ এলাকায় নিয়ে যায় তারা। পরে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কবির শেখ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও অটোরিকশা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১২   ২২৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ