![]()
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অটোরিকশা চালক সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ এপ্রিল) রাতে ধামরাই ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী কবির শেখ ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, অটোরিকশা চুরির উদ্দেশ্যেই সাইফুল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাকে তুরাগ এলাকায় নিয়ে যায় তারা। পরে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কবির শেখ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও অটোরিকশা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫৮:১২ ৫৬ বার পঠিত