রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক (২)

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক (২)
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি-সম্পাদক সহ ১০জন এবং সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


গত বৃহস্পতিবার (৩০জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।


ফলাফলে সভাপতি পদে এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. আনিসুর রহমান ৮৮ ভোট পান। সহ-সভাপতি পদে এ্যাড. আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. আব্দুস সাত্তার ৮৮ ভোট পান।


সাধারণ সম্পাদক পদে এ্যাড. আব্দুর রাজ্জাক (২) ১৪১ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. রোকনুজ্জামান ৭৪ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে এ্যাড. মিজানুর রহমান সুজন ১২৭ ভোট, এ্যাড. আরব আলী ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. আব্দুর রাজ্জাক(১) ৯২ ভোট ও অ্যাড. পরিতোষ কুমার দাস ৭৯ ভোট। ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. বিপ্লব রায় ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. আহম্মদ আলী মৃধা বাটু পেয়েছেন ৮৫ ভোট। সদস্য পদে এ্যাড. কাইয়ুম হোসেন ১৩২ ভোট, এ্যাড. মোঃ মোশারফ হোসেন ১৩০ ভোট, এ্যাড. মোঃ মাহবুবুর রহমান ১৩০ ভোট, এ্যাড. মোহাম্মদ মাসুদুর রশিদ ১৩০ ভোট, এ্যাড. মোঃ জিয়াউর রহমান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. মোঃ শরিফুল ইসলাম ১১৫ ভোট, এ্যাড. মোঃ শহিদুল ইসলাম ৬৫ ভোট, এ্যাড. মোঃ সফিউল রেজা তপন ১২৩ ভোট পান।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৭   ৮১২ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ