গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল
সোমবার, ৩ জুন ২০২৪



---

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. আছলাম হোসেন শুক্রবার (৩১ মে) নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তেজনা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪—২০২৫ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ পেয়েছেন ১০১০ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সহিদুজ্জামান পেয়েছেন ৮০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. বারীউল সিদ্দিকী পেয়েছেন ৫৪২ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বীথি (১০১৬ ভোট), মোহাম্মদ দিলেমার ইসলাম (৯৩৯ ভোট), সহসাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (৮৮৯ ভোট), কোষাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ খান সোহেল (১০৩০ ভোট), লাইব্রেরি সম্পাদক মো. সবুজ মিয়া (৯২২ ভোট), অডিটর মো. আল আমিন হোসেন (৯৫৭ ভোট), সাংস্কৃতিক সম্পাদক উসমান গণি টিটু (৮৯৩ ভোট), ক্রীড়া সম্পাদক মো. বেনজীর আহমেদ (৯৬০ ভোট) ও মহিলা সম্পাদিকা জিন্নাত ফেরদৌস রত্না (৮৯৯ ভোট)।

এ ছাড়াও সদস্য পদে নাজমুল হাসান (কামরুল), মো. মাকসুদুর রহমান ভূঁইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, মো. আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন, শেখ নাহিদ ফারহানা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৩২:২১   ৯২৪ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ আইনি সংস্থার চিঠি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়
গত ৫ নির্বাচনের তুলনায় সবচেয়ে কম সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল
ঢাকা বার নির্বাচন: সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়
ঢাকা আইনজীবী সমিতিতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে
ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়

Law News24.com News Archive

আর্কাইভ