চাঁদা না দেওয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ বন্ধ: ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদা না দেওয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ বন্ধ: ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের
বুধবার, ২৯ মে ২০২৪



---

চাঁদা না দেওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্মাণাধীন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মো. অজি উল্লাহ।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৭ দিনের মধ্যে রাজশাহীর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতকে জানাতে বলা হয়েছে। আগামী ৪ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

এর আগে সোমবার (২৭ মে) পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাঁদা না দেওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্মাণাধীন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের ভয়ে ঠিকাদার কাজ করতে পারছেন না।

এ বিষয়ে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পাউবোর রাজশাহী সদর শাখার উপ-সহকারী প্রকৌশলী সুকেশ কুমার।

জিডিতে বলা হয়েছে, রোববার বেলা ১১টার দিকে আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে পাউবোর অফিস চত্বরে ঢুকে পড়ে ২০-২৫ জন। এরপর তারা গালমন্দ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় ৩০ থেকে ৪০ শ্রমিক ভয়ে কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

পাউবো সূত্রে জানা গেছে, ৬৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণের কাজ করছে রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির মালিক হাসান কবির। তিনি এখন সিঙ্গাপুরে আছেন।

তার প্রতিনিধি মো. পলাশ জানান, ১০ দিন আগে তারা কাজটি শুরু করেছেন। এরপর থেকেই বিহারি কলোনি, শালবাগান, উপশহর ও সপুরা এলাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করছিল।

তারা বলেছিল, সংখ্যায় তারা ২৫ জন। সামনে ঈদ উপলক্ষ্যে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। টাকা না দেওয়ায় রোববার দেশীয় অস্ত্র নিয়ে এসে কাজ বন্ধ করে দেন। এর এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা পাউবো কার্যালয়ে আসে। চাঁদা না দিলে পাউবোর কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪১   ৩০৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ