কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড, সৈকতে আশ্রয় নিলেন পর্যটকেরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড, সৈকতে আশ্রয় নিলেন পর্যটকেরা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন দ্য সি-প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় হোটেলটির শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন, যারা দ্রুত বেরিয়ে এসে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকার জেনারেটরসহ হোটেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানিয়েছেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল এবং সকল পর্যটক নিরাপদে আছেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৩৫   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড, সৈকতে আশ্রয় নিলেন পর্যটকেরা
এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
পিএইচপি ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটি: ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার
অটোরিকশাচালক হাফিজুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য, গ্রেপ্তার যুবক কারাগারে
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ