কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন দ্য সি-প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় হোটেলটির শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন, যারা দ্রুত বেরিয়ে এসে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকার জেনারেটরসহ হোটেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানিয়েছেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল এবং সকল পর্যটক নিরাপদে আছেন।
বাংলাদেশ সময়: ২০:২৪:৩৫ ৯ বার পঠিত #অগ্নিকাণ্ড #কক্সবাজার #দ্য সি-প্রিন্সেস হোটেল #পর্যটন #ফায়ার সার্ভিস