সুপ্রিম কোর্ট বারে মারামারি : ব্যারিস্টার কাজল রিমান্ডে

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » সুপ্রিম কোর্ট বারে মারামারি : ব্যারিস্টার কাজল রিমান্ডে
রবিবার, ১০ মার্চ ২০২৪



---

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আজ রোববার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।


এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত তার নিজ চেম্বার থেকে সিআইডি ব্যারিস্টার কাজলকে আটক করে। এরপর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


শুক্রবার (৮ মার্চ) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন।


মামলায় স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।


মামলায় অন্য আসামিরা হলেন— অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ।


এ ছাড়া মামলায় ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:২৮   ৪৭১ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


ঢাকা বারের নির্বাচন বিএনপি-জামায়াতের পৃথক প্যানেল, মনোনয়ন ফরম না দেয়ার অভিযোগ ২০ স্বতন্ত্র প্রার্থীর
রাজবাড়ী জেলা বার নির্বাচনে জামায়াত- বিএনপি জোটে ৯ আওয়ামী জোটে ২ জয়
কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন : ১৪ পদের ৯টি বিএনপিপন্থীদের, ৫টি আওয়ামীপন্থীদের
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক (২)
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন : বেশিরভাগ পদে আওয়ামীপন্থী আইনজীবী জয়ী হয়েছেন
গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল
গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৩ আইনজীবীকে বহিষ্কার

Law News24.com News Archive

আর্কাইভ