জাপানি মা-সন্তানকে ছুরিকাঘাত, চীনা নাগরিকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানি মা-সন্তানকে ছুরিকাঘাত, চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



জাপানি মা-সন্তানকে ছুরিকাঘাত, চীনা নাগরিকের মৃত্যুদণ্ড

জাপানি নারী ও তার সন্তানের ওপর ছুরি হামলার ঘটনায় চীনের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিএনএন জানিয়েছে, ছুরি হামলার সময় মা-সন্তানকে রক্ষা করতে যাওয়া এক ব্যক্তিকে হত্যা করেন ওই ব্যক্তি।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, চীনের সুঝু শহরের একটি আদালত রায় দিয়েছে, ৫২ বছর বয়সী ওই বেকার ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ায় এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার পর তিনজনকে ছুরিকাঘাত করেছিল।

চীনের আনুষ্ঠানিক ঘোষণা বা স্থানীয় সংবাদ প্রতিবেদনের মাধ্যমে এই রায়ের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপানের কনসাল জেনারেল আদালতের সাজা ঘোষণায় অংশ নিয়েছিল।

হায়াশি বলেন, একটি সম্পূর্ণ নিষ্পাপ শিশুসহ তিনজনকে হত্যা ও আহত করার ঘটনাকে জাপান সরকার ক্ষমার অযোগ্য বলে মনে করে। আমরা চীনের রায়কে সর্বোচ্চ গুরুত্ব সহকারে স্বাগত জানিয়েছি।

গত বছর জাপানি নাগরিকদের ওপর ছুরিকাঘাতের ঘটনাটি ছিল চীনে জাপানিদের ওপর এ ধরণের প্রথম হামলা। আগে খুব একটা দেখা না গেলেও চীনে ছুরি হামলার বিষয়টি এখন বেড়ে গেছে। তবে দেশটির কঠোর নীতির কারণে বন্দুক হামলা একেবারে দেখা যায় না বললেই চলে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০২   ৩৫৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ