পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক সংঘর্ষে ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘আরব নিউজ পাকিস্তান’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি এই অঞ্চলে জঙ্গি তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, লাক্কি মারওয়াতে অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত ও ছয়জন আহত হয়েছেন। কারাক জেলায় আরো আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরো বলেছে, তাদের তৃতীয় অভিযানটিতে গোষ্ঠীটির নেতাসহ চার সন্ত্রাসী নিহত ও দু’জন আহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ সময়: ১২:২১:২৫   ২২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?
সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর মালিকানাধীন সম্পত্তি জব্দ
নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা ট্রাম্পের
হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুজন আহত
আল জাজিরার বিশ্লেষণ ‘পারমাণবিক শোডাউন’, বড় কিছু ঘটতে চলেছে?
সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক
ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন
মমতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান
চীন সফরে গেলেন ট্রাম্প
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

Law News24.com News Archive

আর্কাইভ