ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে কাঠগড়ায় যে কাণ্ড করলেন তার স্ত্রী

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে কাঠগড়ায় যে কাণ্ড করলেন তার স্ত্রী
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে কাঠগড়ায় যে কাণ্ড করলেন তার স্ত্রী

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে আদালতের কাঠগড়ায় ধমকাধমকি করেছেন তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। এদিন কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি মতিউর ও লায়লা। একপর্যায়ে মেজাজ হারিয়ে মতিউরকে ধমক দেন লায়লা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মতিউর ও লায়লাকে কাঠগড়ায় তোলার পর তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। কখনো মতিউর, আবার কখনো লায়লা কথা বলছিলেন। এ সময় মতিউর মাথা এগিয়ে কথা বলতে গেলে লায়লা তার স্বামীকে ধমক দেন। তিনি বলেন, ‘তুমি বেশি কথা বলো। চুপ থাকো। আমি বলছি। তোমার জন্য এসব হয়েছে।’

স্ত্রীর ধমক খেয়ে দমে যান মতিউর। পরে আইনজীবীর সঙ্গে কথা চালিয়ে যান লায়লা। একপর্যায়ে পাশ থেকে এক নারী এসে তাকে বলেন, ‘এখানে সাংবাদিক আছে। সাবধানে কথা বইল।’ তখন তারা সাংবাদিকদের দিকে তাকিয়ে পরে আস্তে আস্তে কথা বলতে থাকেন।

এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে এজলাসে আসেন বিচারক। তখন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ছাগলকাণ্ডের মতিউরকে কাঠগড়ায় স্ত্রীর ধমক, ‘তোমার জন্য এসব হয়েছে’

বাংলাদেশ সময়: ২৩:১৮:১১   ১৯২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ