ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিলের দিন ধার্য

প্রথম পাতা » আদালত সংবাদ » ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিলের দিন ধার্য
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিলের দিন ধার্য

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইবুনাল-১ রোববার (১৪ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

এদিন প্রসিকিউশন কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মামলার আরেক আসামি হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।

এর আগে, ২১ আগস্ট ইনুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে, আজ সকালেও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন সাতজন। একই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুব আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ১৫৪ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ