রিট খারিজ সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » রিট খারিজ সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবীর।

এর আগে ১৮ অক্টোবর পরিবেশ সচিবের কাছে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেক।

আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনের বেলা সেন্টমার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রিযাপন করতে পারবেন না। এ ছাড়া গড়ে প্রতিদিন ২০০০ (দুই হাজার) এর অধিক পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জাসহ বারবিকিউ পার্টি করতে পারবেন না। এসব সিদ্ধান্তের ফলে আমার এলাকার (সেন্টমার্টিন) মানুষজনের কর্মসংস্থান অতি সীমিত হয়ে গেছে। অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পর্যটনের মাধ্যমে যেখানে দেশের অর্থনীতি বর্ধিত হওয়ার কথা, সেখানে এসব সিদ্ধান্তের ফলে পর্যটন শিল্পে ধস নামছে। এজন্য জরুরি ভিত্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি।

এই আবেদনের পরও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট করেন আব্দুল মালেক।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৭   ২৯৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ