বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ

প্রথম পাতা » জাতীয় » বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন।

সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন-আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।

দুদক আদালতকে এই আটজনের প্রায় ১৪৩ কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংকে লেনদেনের তথ্য জানিয়েছে। এর বাইরে বিদেশে সম্পদ কেনা, বিনিয়োগ ও ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে, যেগুলোর টাকার পরিমাণ দুদকের প্রতিবেদনে উল্লেখ নেই।

দুদক বলছে, আহমেদ আকবর সোবহানের পরিবারের কেউ বিদেশে টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি।

আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণে ব্যাংক ঋণ নিয়েছেন। সেই ঋণের একাংশ বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে।

আহমেদ আকবর সোবহানের পরিবারের আট সদস্য বিভিন্ন দেশের ১৯টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে আদালতকে জানিয়েছে দুদক।

উল্লেখ্য, ঢাকার আদালত গত ২১ অক্টোবর আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এর আগে, ৬ অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৩   ২৭২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীতে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ
এনআইডি সংশোধনে নির্বাচন কমিশনের অগ্রগতি, নিষ্পত্তি ৬৪ লাখের বেশি আবেদন
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা

Law News24.com News Archive

আর্কাইভ