ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার! ধর্ষণকারী আটক ।

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার! ধর্ষণকারী আটক ।
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



 

---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করে শিশুর ফুফু সাহিদা বেগম। ঘটনার পরপরই ধর্ষণকারী হোসেনকে আটক করা হয়।

সাহিদা বেগম জানান, তার ভাতিজি জন্মের পর পরই পিতা কবির নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি। মা শিলার পরে অন্য জায়গায় বিয়ে হয়। শিশুটি ছোট বেলা থেকেই চাচা রাসেলের কাছে থাকে। রাসেলকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাল পাড়ে যায় সে। এসময় পাশের বাড়ির নসুর ছেলে হোসেন একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ফুফুকে ঘটনা জানালে হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম জানান, ধর্ষণের ঘটনায় তার ফুফু বাদী হয়ে মামলা করেছে। যেহেতু আসামী হোসেনকে গ্রেফতার করা হয়েছে ১৫ দিনের মধ্যেই এই মামলার চার্জসীট দেওয়া হবে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য ভোলা পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪২   ৩৮৩ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ