আন্দোলন চলাকালে মিথ্যা মামলা, ১৬৪৩০ নম্বরে মিলবে আইনি সহায়তা

প্রথম পাতা » জাতীয় » আন্দোলন চলাকালে মিথ্যা মামলা, ১৬৪৩০ নম্বরে মিলবে আইনি সহায়তা
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



আন্দোলন চলাকালে মিথ্যা মামলা, ১৬৪৩০ নম্বরে মিলবে আইনি সহায়তা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যদি কোন ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তিনি জাতীয় আইনগত সহায়তা সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কলসেন্টারের ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরের মাধ্যমে আইনি সহায়তা পাবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির সহকারী পরিচালক (মনিটরিং) ফারিন ফারাজানা স্বাক্ষরিত স্মারকে বলা হয়, যদি কোন ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন, তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

একই কর্মকর্তা স্বাক্ষরিত অপর এক স্মারকে বলা হয়েছে, ১০ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সিদ্ধান্তের আলোকে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারী মামলায় ভিকটিমকে আইনি সহায়তা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে গৃহীত এসব সিদ্ধান্তের স্মারক জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
দরিদ্র ও দুস্থ মানুষদের বিনা মূল্যে আইনি সহায়তা দিতে ২০১৬ সালের ২৮ এপ্রিল জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ (টোল ফ্রী) নম্বর চালু করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।

বাংলাদেশ সময়: ২০:৫২:১৩   ২২৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন
লিগ্যাল এইডের এডিআরের মাধ্যমে ২ লাখ ১১৪৪১ মামলার নিষ্পত্তি

Law News24.com News Archive

আর্কাইভ