তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই

প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছর। তবু বন্ধুত্বে কোনো দূরত্ব ছিল না। একসঙ্গেই চলাফেরা করতেন শাহদাত হোসেন, আবদুল করিম ও মো. শামীম। তাঁদের মধ্যে করিম দশম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার নির্বাচনী পরীক্ষা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল সে। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীর। কিন্তু সেই ঘুরতে যাওয়া আর শেষ হলো না। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সেতুর গার্ডারে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহদাত ও করিম। গুরুতর আহত শামীমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারচর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায়। সুবর্ণচর ও রামগতি পাশাপাশি উপজেলা।

নিহত শাহদাত হোসেন (১৯) পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। আবদুল করিম (১৭) একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর মো. শামীমও (২২) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কিছু করতেন না।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। মোটরসাইকেলটি তাঁরা স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় নেন। তাঁদের সঙ্গে একই এলাকার আরও কয়েকজন কিশোর ও তরুণ কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন। তিন বন্ধুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শামীম। দ্রুতগতিতে যাওয়ার পথে চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সেতুর গার্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন শামীম।

স্থানীয় লোকজন এগিয়ে এসে শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান গণমাধ্যমকে বলেন, নিহত তিনজন বন্ধু। তাঁরা বেশির ভাগ সময় একসঙ্গে চলাফেরা করেন, আড্ডা দেন। আজও একসঙ্গে ঘুরতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আবদুল করিম তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজও সে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে জানতে পারেন, পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে সে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান গণমাধ্যমকে বলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা সেতুর গার্ডারে ধাক্কা খেলে দুজন ঘটনাস্থলে মারা যান। পরে আরেকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১:১৭:৪৩   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সংসদের চতুর্থ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই
১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় উপকূল দিবস ঘোষণার দাবি
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

Law News24.com News Archive

আর্কাইভ