১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় উপকূল দিবস ঘোষণার দাবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় উপকূল দিবস ঘোষণার দাবি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা এবং নিহতদের স্মরণে ভোলায় একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। এছাড়া উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী উপকূলীয় বন রক্ষায় বিকল্প জ্বালানির ব্যবস্থা হিসেবে ভোলার গ্যাস ব্যবহারের প্রস্তাব করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম রহমান। বক্তারা উল্লেখ করেন, তৎকালীন পাকিস্তান সরকারের উদাসীনতা জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছিল।

বাংলাদেশ সময়: ২১:২৮:২০   ২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় উপকূল দিবস ঘোষণার দাবি
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ