আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা একে একে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার ঢাকার আদালতের কয়েকটি এজলাস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয় লোহার খাঁচা। গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানের কাজটি করছেন। পর্যায়ক্রমে সব আদালতের খাঁচা সরিয়ে ফেলা হবে।

দেশের অধস্তন আদালত কক্ষে থাকা লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুলসহ আদেশ দিয়েছিলেন।

আইনজীবী শিশির মনির বলেন, সারাদেশে অধস্তন আদালতের কক্ষে কতগুলো লোহার খাঁচা রয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট তার রুলে আদালতের কক্ষে লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনঃস্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছিলেন। এছাড়া আদালত কক্ষে লোহার খাঁচা বসানো কেন সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৫ এর সাথে সাংঘর্ষিক হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছিল।

ঢাকার আদালতের লোহার খাঁচা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গত ১২ জুন সাংবাদিকদের বলেছিলেন, ‘আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম। আমি যত দূর জানি, যত দিন আসামি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে, তত দিন তিনি নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন। একজন নিরপরাধ নাগরিককে শুনানির সময় লোহার খাঁচায় (আসামির কাঠগড়া) দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। এটা গর্হিত কাজ। এটা কারও ক্ষেত্রেই প্রযোজ্য না। একটা পর্যালোচনা হোক। একটা সভ্য দেশে কেন একজন নাগরিককে শুনানির সময় পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? যেখানে তিনি তখনো দোষী সাব্যস্ত হননি।’

বাংলাদেশ সময়: ২০:১৭:১৬   ২৬৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট
শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মামলায় জালিয়াতির অভিযোগ: আইনজীবীকে তলব আপিল বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ