রবিবার থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচারকাজ চলবে

প্রথম পাতা » জাতীয় » রবিবার থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচারকাজ চলবে
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



রবিবার থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচারকাজ চলবে

আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এ বিষয়ে প্রধান বিচারপতির পৃথক আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৪ আগস্ট সর্বশেষ ৫৩ বেঞ্চে বিচারকাজ হয়েছিল। পরদিন ৫ আগস্ট সাধারণ ছুটিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগে আর বিচারকাজ শুরু হয়নি। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। তারপর নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়।

নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ১২ আগস্ট থেকে ৮ বেঞ্চে বিচার কাজ শুরু হয়। পরদিন আরও এক বেঞ্চ বাড়িয়ে ৯ বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।

তারপর আগামী রবিবার থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ২০:৫৯:০৭   ২২৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ